লালমোহনে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার লালমোহন উপজেলায় ৩ কেজি গাঁজাসহ মো. ইউনুস হাওলাদার নামে ৪৮ বছর বয়সী এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের সাদাপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ইউনুস হাওলাদার পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলার ছোট বাইশদিয়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইউনুস হাওলাদারকে আটক করেন। আটকের পর তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। এরপর বুধবার সকালে মাদক ব্যবসায়ী ইউনুস হাওলাদারকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, ভোলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের দিক-নির্দেশনায় লালমোহন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:২৪:২১   ১১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে “জুয়া খেলা” ছাড়ার ঘোষণা যুবকের
মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
বোরহানউদ্দিনের অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, বিপাকে মানুষ
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ



আর্কাইভ