ভোলায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম, মুরগির মাংস বিক্রি শুরু

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম, মুরগির মাংস বিক্রি শুরু
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

আমিষেই শক্তি আমিষেই মুক্তি এই শ্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষের নাগালের মধ্যে আমিষজাতীয় খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে ভোলায় সূলভমূল্যে দুধ, ডিম ও মুরগীর মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে পবিত্র রমজান উপলক্ষে জেলা প্রাণিসম্পদ বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণেএই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: বেলাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহীন মাহমুদ, ভোলা জেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান খোকন, খামারি বিপ্লবসহ আরো খামারি উপস্থিত ছিলেন।

এ কর্মসূচি পুরো রমজান মাস ধরে চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এসময় জেলা প্রশাসক মো: বেলাল হোসেন বলেন, প্রান্তিক মানুষের জীবনমান সহজ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে উদ্যাগ নিয়েছে তা প্রশংসনীয় উদ্যাগ।

এর কার্যক্রমের অংশ হিসাবে ভোলাতে ভ্রামমান ব্যানের মাধ্যমে সুলভ মূল্যে দুই লক্ষ পিচ ডিম, দুই হাজার কেজি মুরগীর মাংস ও দুই হাজার লিটার দুধ সুলভ মূল্য প্রান্তিক মানুষের মাঝে বিক্রি করা হবে। এর মাধ্যমে বাজারের উপরে চাপ কমে আসবে। সকল শ্রেণীর মানুষ সুলভমূল্য আমিষের চাহিদা পূরণ করতে পারবে।

তিনি আরো বলেন, রমজান মাসে সাধারণ মানুষের সুবিধার্থে সরকার ও জেলা প্রশাসনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, রমজান মাসজুড়ে নির্ধারিত স্থানে এই সুলভ মূল্যের বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের ওপর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি চাপ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। কবে ক্রেতাদের দাম নিয়ে ছিলো মিশ্রু প্রতিক্রিয়া।

বাংলাদেশ সময়: ২৩:২১:৩৭   ৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
চরফ্যাশনে অবহেলার জমিতে সম্ভাবনার ফসল, সবুজের ছোঁয়ায় বদলে গেল আবাসিক এলাকা
উপকূলের চরে শ্রমিকদের পরিশ্রম, শুঁটকিতে জীবিকার আলো
নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধের দাবি কর্মহীন ৩ লাখ জেলের
ভোলার দুই অভয়াশ্রমে ইলিশ ধরায় দুই মাসের নিশেধাজ্ঞা, জীবিকা সংকটে উপকূলের জেলেরা
ভোলার গ্যাসক্ষেত্র থেকে ১০৭ এমএমসিএফডি গ্যাস সরবরাহে কার্যকর পদক্ষেপ জরুরি
ভোলায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম, মুরগির মাংস বিক্রি শুরু
ভোলায় নলকূপ থেকে পানির পরিবর্তে বের হচ্ছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য
আগাম তরমুজে রঙিন স্বপ্ন দেখছে ভোলার কৃষকরা
ভোলার বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বিপাকে ভোক্তারা



আর্কাইভ