ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬



---

ইব্রাহিম আকতার আকাশ ॥

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে নেশাদ্রব্য দিয়ে মায়ের কোল থেকে জিদনী ইসলাম আলিফা নামের ৩ মাস বয়সী এক শিশু চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জিদনী ওই গ্রামের আব্দুর রব ও সুমাইয়া দ¤পতির তৃতীয় কন্যা সন্তান।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে শিশুটির মা সুমাইয়া বেগম শিশুটিকে সঙ্গে করে স্থানীয় মালেরহাট বাজার সংলগ্ন একটি ক্লিনিকে ঔষধ আনতে যান। সেখানে একটি চক্র দুইশো টাকার একটি নোটের সঙ্গে নেশাদ্রব্য দিয়ে তাকে অচেতন করে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। এরপর শিশুটির মায়ের জ্ঞান ফিরলে দুইশো টাকার নোট দিয়ে শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়ার কথা বলে পূনরায় জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির দাদি ফাতেমা খানম জানান, সকালে নাতনীকে নিয়ে তার ছেলের বউ ক্লিনিকে গেলে বোরকা পরিহিত এক নারী দুইশো টাকার একটি নোট মুখের সামনে ধরে নোটটি কত টাকার জানতে চান। এর পরই জ্ঞান হারান শিশুর মা সুমাইয়া। পরে চক্রটি শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। এসময় তিনি চক্রটি শনাক্ত করে দ্রুত তার নাতনীকে উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

এদিকে, এ ঘটনায় শিশুটির স্বজন ও পরিবারে চলছে আহাজারি। শিশুটির মা ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। বাবা বিভিন্ন জায়গায় শিশুটিকে খুঁজছেন।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম বলেন, ঘটনার পর তিনিসহ পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটি উদ্ধারে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম কাজ করছে।

বাংলাদেশ সময়: ২৩:১৮:১৮   ৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, আহত-৩
ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ