তজুমদ্দিনে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-৩

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-৩
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬



---

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন ॥

ভোলার তজুমদ্দিনে কীর্তন থেকে বাড়ির ফেরার পথে গণধর্ষণের শিকার নারীর পরিবার ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/১জনকে আসামী করে তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ ৩ আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন। এঘটনায় পুলিশ সাংবাদিক সম্মেলন করেন।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারী দিবাগত রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আড়ালিয়া গ্রামে হিন্দু ধর্মীয় সাধক অনিল সাধুর তিরোধান উৎসব (কীর্তন) থেকে বাড়ির ফেরার পথে একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দাসপাড়া গ্রামে দলবদ্ধ চক্রের দ্বারা রাতভর গণধর্ষণের শিকার হন স্বামী পরিত্যক্তা একসন্তানের জননী ২৫ বছর বয়সী হিন্দু নারী। ধর্ষণের ফলে ওই নারী অচেতন হয়ে পড়লে তাকে ফেলে রেখে ধর্ষকরা পালিয়ে যায়। পরে ২৩ ফেব্রুয়ারী ভোরে ফজরের নামায পড়তে আসা মুসল্লিরা ধর্ষিতাকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখে ডাকচিৎকার দিলে স্থানীয়রা উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা ও ডাক্তারী পরিক্ষা-নিরিক্ষার জন্য ভোলা সদর হাসপাতালের গাইনী বিভাগে প্রেরণ করেন। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় ধর্ষিতার পিতা সুশেন দাস বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/১জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর৯ (৩) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৩। পরে পুলিশ অভিযান চালিয়ে ৩ আসামীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ রাকিব (৩০), মোঃ জুয়েল (৩৫) ও আল আমীন ওরফে স¤্রাট (২০)। আটককৃতদের জেলা হাজতে প্রেরণ করেন পুলিশ। এঘটনায় ২৪ ফেব্রুয়ারী বেলা ১১টায় তজুমদ্দিন থানার হলরুমে সাংবাদিক সম্মেলন করে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সার্বিক তত্ত্বাবধানে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এজহার নামীয় ৩ আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হন। অন্য আসামীদেরও গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪৭:১১   ২৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ