
স্টাফ রিপোর্টার ॥
ভোলায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির (বিএইচপি) আওতায় ‘জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ’ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় ভোলা শহরের গ্রান্ড কমিউনিটি সেন্টারে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ মনিরুল ইসলাম।
ব্র্যাকের টিবি প্রোগ্রামের ডিস্ট্রিক্ট ম্যানেজার কাজী মো বদরুজ্জামানের সভাপতিত্বে এবং ব্র্যাকের ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ অফিসার এ এম এ ইমরানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনিরুজ্জামান, ডাক্তার অমিত চ্যাটার্জী, ডাক্তার শরীফ আহসান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, লোকাল হেলথ, এনজিও প্রতিনিধি, গ্রাম ডাক্তার, সভাপতি, সাংবাদিক, ভলান্টিয়ার, ইয়ুথ গ্রুপ প্রতিনিধিসহ অনেকে।
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্য করা, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব অভ্যাস গড়ে তোলা বিষয়ক নানামুখী দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনস্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলেছে। এই প্রেক্ষাপটে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, সহজ প্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব জীবনযাপন গড়ে তোলা অত্যন্ত জরুরি।
বাংলাদেশ সময়: ২২:৪৯:৪৩ ১৭৬ বার পঠিত