সংসদে ডেপুটি স্পিকার হওয়ার দৌড়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ ৩ নেতা

প্রচ্ছদ » জেলা » সংসদে ডেপুটি স্পিকার হওয়ার দৌড়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ ৩ নেতা
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ শুরু হচ্ছে। এই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কথা রয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, ডেপুটি স্পিকার পদে তিনজন সংসদ সদস্যের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে।

আলোচনার শীর্ষে আছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জোটসঙ্গী। নতুন মন্ত্রিসভায় জায়গা না পেলেও এবার ডেপুটি স্পিকার হওয়ার দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ তালিকায় আরও রয়েছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তিনজনই দলীয় রাজনীতিতে গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত।

সূত্রগুলোর দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রী হওয়ার সম্ভাব্য তালিকাতেও তাদের নাম ছিল, তবে শেষ পর্যন্ত কেউই মন্ত্রিসভায় স্থান পাননি। বিশেষ করে ক্লিন ইমেজের জন্য পরিচিত আশরাফ উদ্দিন নিজান ও আন্দালিব রহমান পার্থ মন্ত্রী না হওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছিল। এখন তাদের মধ্য থেকেই একজন ডেপুটি ¯িপকার হতে পারেন এমন সম্ভাবনায় নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২৪:০৪   ৪৫৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক



আর্কাইভ