
স্টাফ রিপোর্টার ॥
স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েল-এর ১৬৯তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস উপলক্ষে ভোলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ভোলা সরকারি কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস ভোলা জেলা রোভার-এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে স্কাউট সদস্য, শিক্ষক ও উপস্থিত ছিলেন।
ভোলা জেলা রোভার এর কমিশনার ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নিয়েছেন জেলা রোভার এর সহসভাপতি বাংলা বাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক জুন্নু রায়হান, সম্পাদক ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ এরশাদ, বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী কমিশনার ইসরাত জাহান বনীসহ বিভিন্ন কলেজে শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভায় স্কাউটিং আন্দোলনের গুরুত্ব ও প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটিং তরুণদের নৈতিকতা, দেশপ্রেম, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের সমাজসেবামূলক কর্মকা-ে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এসময় রোভার স্কাউটস আয়োজিত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৩:০৫:২৮ ১৩৬ বার পঠিত