লালমোহনে ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে ৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহন উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে পরদিন ভোররাত পর্যন্ত উপজেলা মৎস্য দফতরের বিশেষ কম্বিং অপারেশনের চতুর্থ ধাপের ষষ্ঠ দিনে তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদ উল্যাহর দিক-নির্দেশনা ও জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেনের পরিকল্পনায় এসব অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজার মূল্য অন্তত ৭ লাখ টাকা।

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা মৎস্য দফতরের ক্ষেত্র সহকারী মোস্তফা মনোয়ার আলী, সাইফুল ইসলাম সোহাগসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:০৪:৩৩   ৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে “জুয়া খেলা” ছাড়ার ঘোষণা যুবকের
মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
বোরহানউদ্দিনের অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, বিপাকে মানুষ
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ



আর্কাইভ