৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ভোলার দল ঘোষণা

প্রচ্ছদ » খেলা » ৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ভোলার দল ঘোষণা
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আয়োজনে ৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ-২০২৬ ক্রিকেট টুর্ণামেন্টের ভোলা জেলার দল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে ভোলা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ড. শামীমুর রহমান এ ঘোষণা করেন। ভোলা জেলার প্রতিভাবান ক্রিকেটারদের ক্যাম্প থেকে ট্রায়াল শেষে চূড়ান্তদের নাম ঘোষণা করেন তিনি।

৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ২০২৬ এ চূড়ান্ত পর্যায়ে ডাক পেয়েছেন, শামসুল ইসলাম অনিক, আতিকুর রহমান, হাফিজুর রহমান, ইফতেখার হোসেন ইফতি, আব্দুল্লাহ, ইব্রাহিম, সাজিদ হোসেন অমি, নাঈম, জিহাদ, সাইফুল ইসলাম মহিম, মাহামুল্লাহ রিয়াদ, জাকারিয়া, মেহেরাব হোসেন যুবরাজ, নুরুদ্দীন।

এ ছাড়া কোচ হিসেবে থাকবেন নজরুল হুদা গোফরান ও ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন, তালহা তালুকদার বাঁধন।

জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক ড. শামীমুর রহমান, টিমে চূড়ান্ত পর্যায়ে স্থান পাওয়াদের উদ্দেশ্য বলেন, খেলায় জয় পরাজয় থাকবে এটাই স্বাভাবিক, একটা টিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় নিয়ম শৃঙ্খলা, সমায়ানুবর্তিতা, সৌহার্দতা, কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব ও সর্বপরি টিম বন্ডিং সকলের সাথে সকলের ভালো বুঝাপড়ার মাধ্যমে টিম ম্যানেজম্যান্টের সুচারু দিকনির্দেশনায় ও সহায়তায় ভোলার জন্য সম্মান ও গৌরবজ্জল ভুমিকা পালন করবে।

একটা সময় জাতীয় ক্রিকেট দলে খেলে বিশ্বের দরবারে ভোলাকে তুলে দরবে, এক্ষেত্রে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসন এর পক্ষ থেকে সকল সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে ও আশ্বাস দেন ড. শামীমুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, ক্যাম্পের সকল খেলোয়াড়বৃন্দ ও এডহক কমিটির সদস্য মোঃ শাখাওয়াত হোসেনের প্রতিনিধি মোঃ জাকির হোসেন নাহিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩:০২:৩৪   ৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে টায়ার ওয়ানে ভোলা
৪৪তম ন্যাশনাল চ্যা¤িপয়নশিপে ঝিনাইদহকে ৪৯ রানে হারিয়েছে ভোলা
৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ভোলার দল ঘোষণা
মাঠের অতন্দ্র প্রহরী থেকে এবার ক্রীড়াঙ্গনের ‘ক্যাপ্টেন’ আমিনুল
ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সাবেক ফুটবলার আমিনুল হক
ভোলাস চিলড্রেন স্পেশাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বনভোজন অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার এবং প্রশিক্ষণে সনদ বিতরণ
কুঞ্জেরহাট উত্তর চকডোষ বালিকা বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে প্রাণের ছোঁয়া
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন



আর্কাইভ