ধনিয়া ইউনিয়নে জমি দখলের চেষ্টা, হামলার অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » ধনিয়া ইউনিয়নে জমি দখলের চেষ্টা, হামলার অভিযোগ
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা জেলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগী ৮নং ওয়ার্ডের ফরাজি বাড়িতে মৃত আবুল কালাম আজাদের ক্রয়কৃত ৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ জমি সংক্রান্ত মামলা (নং-৫৭/২১) ২০২১ সাল থেকে আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগ রয়েছে, মামলা চলমান থাকা অবস্থায় আদালতকে বৃদ্ধাক্সগুলি দেখিয়ে অভিযুক্ত সেলিম গং জোরপূর্বকভাবে আবুল কালাম আজাদের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। সর্বশেষ গত রবিবার ১৫ তারিখ তারা উক্ত জমিতে গিয়ে গাছ কাটা ও বসতঘর ভাঙচুর করে।

এ সময় বাধা দিতে গেলে মৃত আবুল কালাম আজাদের পরিবারের সদস্যদের ওপর ১০-১২ জন নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলার সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে দাবি পরিবারের। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত সেলিম স্থানীয়দের রায় মানতে নারাজ বলে অভিযোগ উঠেছে। ফলে বিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে।

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, দীর্ঘ ৫ বছর ধরে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে দখলচেষ্টা ও সন্ত্রাসী কর্মকা- চালানো হচ্ছে, যা আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা।

অন্যদিকে অভিযুক্ত সেলিম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, “উল্টো তারা আমাদের ওপর হামলা করেছে। জমিটি আমার, আমি আমার জমিতে গাছ কাটতে গিয়েছি।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার হামলাকারীদের দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা, যাতে বিচারাধীন জমিতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩:০১:২৩   ১০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে “জুয়া খেলা” ছাড়ার ঘোষণা যুবকের
মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
বোরহানউদ্দিনের অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, বিপাকে মানুষ
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ



আর্কাইভ