
স্টাফ রিপোর্টার।।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ভোলায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভোলা জেলা শাখা। শনিবার (২১ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানের প্রথম প্রহরে ভোলা সরকারি স্কুল মাঠে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করার মাধ্যমে ভাষা শহিদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানায় দলটি।
ভোলা জেলা প্রশাসন আয়োজিত শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে রাত ১২.০১মিনিটে জেলা প্রশাসক ও পুলিশ সুপার শ্রদ্ধা নিবেদন করার পরপরই জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরন ও জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম এর নেতৃত্বে দলটির সকল স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে পুস্পস্তবক অর্পন করে বিএনপি।

শহিদ বেদিতে প্রবেশের সময় উপস্থিত সকল নেতা-কর্মীদের উদ্দেশ্যে সদস্য সচিব রাইসুল আলম বলেন,”আমারা বহুবছর পর ভাষা শহিদদের প্রতি আন্তরিকতার সহিত শ্রদ্ধা নিবেদনের সুযোগ পেয়েছি। তাই সকলে সুশৃঙ্খলভাবে শ্রদ্ধার্ঘ অর্পন করবেন যেন অন্যেরাও শ্রদ্ধা নিবেদনের সুযোগ পায় এবং বিএনপির বদনাম না হয়”।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান,যুগ্ন সদস্য সচিব হুমায়ূন কবির সোপান ও ইয়ারুল আলম লিটন,যুবদল সম্পাদক আব্দুল কাদের সেলিম,ছাত্রদলের ভোলা কলেজ শাখার সাবেক সাধারন সম্পাদক ও থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক সহসাধারন সম্পাদক ও সাবেক যুবদল নেতা মোঃ দিনার মাহামুদ সহ দলটির অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী বৃন্দ।
উল্লেখ্য, রাত ১১টা বাজতেই সকল নেতা-কর্মী জেলা বিএনপি কার্যালয়ে জড়ো হয়ে সকলে একত্রিত হয়ে পায়ে হেঁটে ঠিক ১২টায় শহিদ বেদিতে উপস্থিত হয়।
বাংলাদেশ সময়: ১:০৮:০০ ১০১ বার পঠিত