ভোলা সরকারি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলা সরকারি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬



---

জিদান আনাবীর, ক্যাম্পাস প্রতিনিধি।।

ভোলা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আজ শনিবার দিবসটি উদযাপন উপলক্ষে ভাষা শহিদদের প্রতি পুষ্প অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কলেজ প্রশাসন।

সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল। বিশেষ অতিথি ছিলেন উপধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক মো. কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. এরশাদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক অধ্যায়। ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে এবং বিশ্বদরবারে মর্যাদা পায়।ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; ভাষা আমাদের ভাবনা, সংস্কৃতি ও আত্মার প্রকাশ। মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আমাদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষা কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:০২:০৪   ৩৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


মাছ নেই, ঋণের জালে জেলেরা
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মানবিক পুলিশ মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ