
স্টাফ রিপোর্টার ॥
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে বোরহানউদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পু®পস্তবক অর্পণ এর মধ্যদিয়ে শ্রদ্ধা জানান সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ সুরে সুর মিলিয়ে তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন, এবং তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, এলাকা ব্যবস্থাপক বোরহানউদ্দিন এরিয়ার মজির উদ্দিন, শাখা ব্যবস্থাপক ইসরাফিল, বোরহানউদ্দিন ও বোরহানগঞ্জ শাখার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৭:২৮:১০ ৫৩ বার পঠিত