তজুমদ্দিনে ৫দিন ব্যাপী অচ্যুতানন্দ ব্রক্ষচারীর তিরোধান উৎসবে পুন্যার্থীদের ঢল

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে ৫দিন ব্যাপী অচ্যুতানন্দ ব্রক্ষচারীর তিরোধান উৎসবে পুন্যার্থীদের ঢল
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ভোলার তজুমদ্দিনের শুরু হয়েছে প্রভুপাত শ্রী অচ্যুতানন্দ ব্রক্ষ্যচারীর (অনিল বাবাজি) ২৭ তম তিরোধান উৎসব। এ উৎসবে ভক্ত পুন্যার্থীদের ঢল নেমেছে। প্রতি বছরের মত এ বছরও উপজেলার চাদপুর ও শম্ভুপুর ইউনিয়নে এ উৎসব অনুষ্ঠাননের আয়োজন করা হয়।

গত বৃহ¯পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ৫দিন ব্যাপী এ উৎসব শুরু হয় এবং তা চলবে সোমবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত।

প্রথম দিন থেকেই পূর্নার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গন। দুর-দুরান্ত থেকে আগত ভক্তরা পুণ্যলাভের আশায় মন্দরে এসে ভীড় জমান।

দক্ষিণাঞ্চল তথা ভোলা জেলার সবচেয়ে বৃহৎ এ উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গনকে নান্দনিক রুপে সাজানো হয়েছে। ব্যাপক আলোক-সজ্জায় সাজানো হয়ে মন্দির প্রাঙ্গনসহ পুরো চত্বর।

আয়োজকরা জানিয়েছে, উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া এবং সম্ভুপুর ব্রক্ষচারির জন্ম এবং ‘সমাধি মন্দিরে’ তিরোধান উৎসব উপলক্ষ্যে ৪০ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান আয়োজন রয়েছে।

দেশের বিভিন্ন কিত্তনীয় দল এ যজ্ঞানুষ্ঠান পরিবেশন করছেন। ভক্তদের জন্য নান্দনিক দৃষ্টিনন্দন ‘বৃন্দাবন’ নির্মান করা হয়েছে। সেখানে চার যুগের নিদর্শন স্বরুপ শতাধিক বিগ্রহের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সেখানে ভক্তরা প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করছেন। একই সাথে শম্ভুপুর মন্দিরেও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হচ্ছে তিরোধান উৎসব। সেখানেও দেখা গেছে পুণ্যার্থীদের ঢল।

ভক্তরা ফুল, ফল, মোম ও ধুপকাঠি জ্বালিয়ে প্রার্থনায় মিলিত হন। পরিবার ও সমাজের মঙ্গল কামনায় আরতী, পুজা করেন।

অনুষ্ঠানকে ঘিরে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২০:১৩   ৩২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
তজুমদ্দিনে এক ইলিশের দাম ২২ হাজার টাকা!
তজুমদ্দিনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ
চর মোজাম্মেলে জোয়ারের পানির চাপে ভাঙল রাস্তা, ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপার
২৮ অক্টোবরের হত্যাকান্ডের বিচার দাবিতে তজুমদ্দিনে জামায়াতের বিক্ষোভ মিছিল
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১ জেলে আটক
আ’লীগ লুটপাটকারী দল, ক্ষমতায় আসলে দেশের সম্পদ লুট করে বিদেশে পাহাড় গড়ে: স্পীকার মেজর হাফিজ
এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তজুমদ্দিনে মেজর হাফিজকে সংবর্ধনা
তজুমদ্দিনে বিয়ের দাবিতে ডাইয়ারপাড় কমিউনিটি ক্লিনিকে তরুণীর অনশন, হামলার অভিযোগ



আর্কাইভ