
আজকের ভোলা রিপোর্ট ॥
ভোলাস চিলড্রেন স্পেশাল স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও বাৎসরিক বনভোজন কোস্টগার্ড বিনোদন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ ফেব্রুয়ারী) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, ট্রাস্টি বোর্ডের সহসভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর ও ট্রাস্টি মেম্বার সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তাহের প্রমুখ।
সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এই আয়োজন। প্রতি বছরই এ সকল শিশুদেরকে বিনোদনের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষা সফল করা হয়।

ভোলা চিলড্রেন স্পেশাল স্কুলের শিক্ষার্থীরা বিশ্ব অলেম্পিকে অংশগ্রহণ করে স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেছে। গত বছর দক্ষিণ এশিয়া গেমসে অংশগ্রহণ করে ৩টি স্বর্ণ পদক অর্জন করেছেন। সমাজের অবহেলিত এই সমস্ত শিশুদেরকে যথাযথ পরিচর্চা সহ শারীরিক ও মানসিক ভাবে তৈরি করতে পারলে এরা সমাজের বোঝা না হয়ে সম্পদে পরিণত করা যায়। ভোলাস চিলড্রেন সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলটির সম্মানিত পরিচালক জনাব মোঃ ইসমাইল। অনুষ্ঠান শেষে বিজয়ীসহ সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯:১৬:৪২ ৮৪ বার পঠিত