প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী হেসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় তাকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারে ছিল বিএনপি। ২০ বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে দলটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে। ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ৭৭ আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্ররা পেয়েছে ৭টি আসন।

দলভিত্তিক হিসেবে—বিএনপি ২০৯টি আসনে, জামায়াত ৬৮টি আসনে, এনসিপি ৬টি আসনে, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বিজেপি, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন ১টি করে আসনে জয়লাভ করেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছে।

উল্লেখ্য, দুইটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। আসন দুটি হলো—চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪। এছাড়া প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:২৭:২৭   ৪৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


স্মৃতির মনিকোঠায় শহীদ ইমাম আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনী রহ:
মন্ত্রিসভায় জায়গা পাননি যেসব জ্যেষ্ঠ ও আলোচিত মুখ
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের: তারেক রহমান
সবাইকে ভোট দেওয়ার, ফল মেনে নেওয়ার আহ্বান সিইসির
দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য বরিশাল-ভোলা ব্রিজ করতে হবে: বরিশালে জনসভায় তারেক রহমান
ক্ষমতা নয়, মানব কল্যাণে রাজনীতি করি: মায়ের দোয়া অনুষ্ঠানে তারেক রহমান
ইসলামী আন্দোলনকে বাদ দিয়েই জরুরি বৈঠকে ১০ দলের শীর্ষ নেতারা
শীতে কাঁপছে গোটা দেশ



আর্কাইভ