চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬



---

চরফ্যাশন প্রতিনিধি।।

চরফ্যাশনে মাদক সংক্রান্ত বিরোধের জেরধরে রাতের আধারে ভূট্রু দালাল (৫০) নামের একজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে একই এলাকার সম্রাট, বেল্লাল ও আমজাদের বিরুদ্ধে। নিহত ভুট্রু আকতারুজ্জামানের ছেলে এবং শশীভূষণ থানাধীন রসুলপুর ৫নং ওয়ার্ডের বাসিন্দা। সে তিন ছেলে ও এক কন্যা সন্তানের জনক। এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নিহতের পরিবার।

শনিবার (১৪ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে মিনিটে নিহত ভুট্রু দালালের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত ভূট্টু দালাল এর চাচাতো ভাই ফিরোজ দালাল জানান, ভূট্টু দালালের মেঝো ছেলে আমির হোসেনের সাথে সম্রাট, বেল্লাল ও আমজাদের সুসম্পর্ক ছিলো। সম্প্রতি অভিযুক্ত বেল্লাল আমির হোসেনকে মাদক কিনতে টাকা দেয়। আমির হোসেন মাদক কিনে দিতে গড়িমসি করে। এ নিয়ে গত শুক্রবার দিনের বেলায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ঐ দিন রাতে সম্রাট আমির হোসেনকে ফোনে তার (সম্রাট) বাড়ির সামনে ডেকে আনলে আগ থেকে ওৎ পেতে থাকা বেল্লাল ও আমজাদ আমির হোসেনকে ব্যাপক মারধর করে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। খবর পেয়ে আমির হোসেন এর পরিবার তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

ভুট্রু দালালের মেয়ে রহিমা বেগম জানান, আমার ভাইকে মারধর করার ঘটনায় আমার বাবা ভূট্টু দালাল শনিবার দিনের কোন এক সময়ে বেল্লাল,আমজাদ এবং সম্রাটকে গালিগালাজ করে, এতে তারা ক্ষিপ্ত হয়ে রাতে আমার বাবাকে কলের হাট রাস্তার মাথার দক্ষিণ পাশে আমাদের বাড়ির সামনে এলোপাতাড়ি কোপায়, ডাক চিৎকার শুনে আমি ঘর থেকে ছুটে এসে দেখি বাবা রক্তাক্ত রাস্তায় পড়ে আছে । খুনিরা দৌড়ে পালিয়ে যাচ্ছে। নিহত ভুট্রু দালালের স্বজনেরা তাকে চরফ্যাশন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সম্রাট, বেল্লাল ও আমজাদ গা ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায় নি।

শশীভূষণ থানার ওসি ফকরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়‌টি নিয়ে তদন্ত চলছে। হত্যাকারীদের শনা‌ক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২:৫৪:৫৬   ৩৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ