ভেদুরিয়ায় গরুর গাড়িতে ভোট দেওয়ায় ব্যবসায়িকে পিটিয়ে গুরুতর আহত

প্রচ্ছদ » অপরাধ » ভেদুরিয়ায় গরুর গাড়িতে ভোট দেওয়ায় ব্যবসায়িকে পিটিয়ে গুরুতর আহত
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬



---

এইচ এম নাহিদ ॥

নির্বাচন পরবর্তী সহিংসতায় ভোলা-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ’র গরুর গাড়ি মার্কায় ভোট দেওয়ার অপরাধে সিরাজ পাটোয়ারী নামক এক ব্যবসায়িকে জামায়াতের দাড়িপাল্লার সমর্থক অহিদ ও শহিদ কর্তৃক রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা ভেদুরিয়া ইউপির ২নং ওয়ার্ডের বিএনপি নেতা আলাউদ্দিন ঢালির আপন ভাই। শনিবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজারের ফিরোজা মার্কেটের কবিরের চায়ের দোকানে এই ঘটনা ঘটে। আহত সিরাজ পাটোয়ারী একই মার্কেটের রড, সিমেন্ট ব্যবসায়ী ও ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাগরিবের নামাজের পর অভিযুক্তরা হাতে রড নিয়ে পায়তারা করতে দেখা যায়। তার কিছুক্ষণ পরেই কবিরের চায়ের দোকানে বসা সিরাজ পাটওয়ারীর উপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

তারা আরো বলছেন, সিরাজ পাটওয়ারী ভেদুরিয়ার একজন আওয়ামীলীগ নেতা, আর আলাউদ্দিন ঢালী বিএনপির নেতা। এই সুত্রে নির্বাচনকে ইস্যু করে তাদের ভিতর পূর্ব শক্রতার জেরধরে এই ঘটনা ঘটতে পারে।

এদিকে আহত সিরাজ পাটওয়ারী ২নং ওয়ার্ড বিএনপি নেতা আলাউদ্দিন ঢালির আপন ভাই দাঁড়িপাল্লার সমর্থক অহিদ ও শহীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থকে গরুরগাড়ি মার্কায় ভোট দেওয়ার অপরাধে আমার উপর পরিকল্পিতভাবে আতর্কিত হামলা চালায়। আমি এই সন্ত্রাসী হামলার বিচার দাবি করছি।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৫৭   ৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, আহত-৩
ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ