
আজকের ভোলা রিপোর্ট ॥
গ্রাম বাংলা অন্যতম ঐতিহ্য মেলা। বিভিন্ন উৎসবে নানা আয়োজনে অনুষ্ঠিত হয় এই মেলা। কিন্তু কালের আবর্তে সেই মেল এখন অনেকটাই বিলুপ্তপ্রায়। গ্রামবাংলার বিলুপ্তপ্রায় সেই মেলা পুনরুদ্ধারে এবার ভোলায় আয়োজন করা হয়েছে মাসব্যাপী ঈদ আনন্দ বাজার এবং মেলা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ভোলা শহরের পুরাতন যোগীরঘোল বাস টার্মিনালে এ মেলার উদ্ধোধন করা হয়েছে।
ভোলা বাস মালিক সমিতির আয়োজনে ও মেসার্স আনন্দ ইভেন্ট ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে এ মেলার উদ্বোধন করেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ভোলা বাস মালিক সমিতির সম্পাদক ফজলুল কাদের বাচ্চু মোল্লা ও বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম। আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাছির আলম রবিন চৌধুরী, বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রিপন হাজী, মেসার্স আনন্দ ইভেন্ট ম্যানেজম্যান্টের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব রহমান প্রমুখ।
মেলা মানেই কেনাকাটার মহাসমারোহ। ঈদ এবং পহেলা বৈশাককে সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

মেলার উদ্বোধনী দিনেই ব্যপক সাড়া পড়েছে ক্রেতা ও দর্শনার্থীদের। মেলায় সুলভ মূল্যে প্রসাধনী, রেডিমেট কাপড় ও খেলনা সামুগীসহ অন্তত ৩০টি স্টল বসছে।
আত্যাধুনিক সামুগ্রী, বিনোদনের রাইডস ও খাবারের দোকান থাকায় ঈদ আনন্দ বাজার জমে উঠবে বলে মনে করছেন আয়োজকরা।
বাংলাদেশ সময়: ২৩:৩৯:০৯ ৭১ বার পঠিত