
এইচ এম নাহিদ ॥
আরো একবার প্রমান হলো ভোলার মানুষ আমার বাবাকে এবং আমাকে কতটা ভালবাসে। বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে তারা যে আকাক্সক্ষার আমানত আমার উপর রেখেছেন তার যেন পূর্ণ মর্যাদা দিতে পারি সেই দোয়াই আপনারা আমাকে করেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ১টার সময় নির্বাচিত হয়েই তিনি তার ভক্তদের উদ্দেশ্য এ কথা বলেন।
পার্থ আরো বলেন, এখন সামনে অনেক দায়িত্ব, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে আমাদের অনেক কাজ করতে হবে। এর জন্য আপনাদের সহযোগিতা ও পরামর্শ আমাদের লাগবে। জরুরী প্রয়োজনে আমাকে ঢাকায় যেতে হচ্ছে। আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।
পাশাপাশি আপনাদের সতর্ক থাকতে হবে যাহাতে আমাদের এই বিজয়ে যেন কোন ধরনের অতি উৎসাহী কেউ না হয়। আজ থেকে ভোলার মানুষের জানমালের পূর্ণ নিরাপত্তা দিতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সবকইকে যারযার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ সময়: ১৫:১১:২২ ৩১৩ বার পঠিত