
স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদর-১ আসনের বিএনপি জোট প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম। শুক্রবার বিকালে (১৩ই ফেব্রুয়ারী) ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ’র প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম নিজের ফেসবুক আইডিতে এ অভিনন্দন জানান।
এ সময় নজরুল ইসলাম লিখেন
“ভোলা-১ আসনের নবনির্বাচিত প্রার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি, দল-মত নির্বিশেষে ভোলার সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নে আপনি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবেন।”
উল্লেখ্য, ভোলা সদর-১ আসনে ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট। এ আসনে বিএনপির জোটের প্রার্থী তিনি ৩০ হাজার ৬৮৯ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।
বাংলাদেশ সময়: ১৫:০৫:১৩ ৭৫ বার পঠিত