শিবপুরে হাতপাখা কর্মীদের উপর, আহত-১০

প্রচ্ছদ » অপরাধ » শিবপুরে হাতপাখা কর্মীদের উপর, আহত-১০
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬



---

আল আমিন ॥

ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মরহুম ইব্রাহিম চেয়ারম্যান বাড়ীর দরজার ১২৫ নং উত্তর পূর্ব শিবপুর রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৮নং ভোটকেন্দ্রের পাশে বিজেপি গরুর গাড়ী ও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে হাতপাখা প্রতীকের অন্তত ১০জন আহত হয়েছেন। এর মধ্যে হাতপাখার কর্মী মো. আক্তার হোসেন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে দিকে শিবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভোটকেন্দ্রের উত্তর পাশের একটি হাফিজিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিজেপি ও ইসলামী আন্দোলনের নেতা-কর্মী ও সমর্থকেরা সকাল থেকেই কেন্দ্রের মাঠের পাশে অবস্থান করছিলেন। বেলা প্রায় সাড়ে ৩টার দিকে ইসলামী আন্দোলনের কর্মী মো. হোসেন ও মো. জাকিরের সঙ্গে তর্ক-বিতর্ক হয় স্থানীয় বিজেপি নেতা মো. রিয়াজ ও মো. ছাব্বিরের। একপর্যায়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিজেপির নেতা-কর্মীরা ইসলামী আন্দোলনের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালান। এ নিয়ে হাতপাখার প্রতীকের পক্ষের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এতে ইসলামী আন্দোলনের চারজন গুরুতর আহত হন। সদর হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী মো. আক্তার হোসেনের বক্তব্যে বলেন, আমার উপর হামলা করে মো. রিয়াজ ও মো. ছাব্বির।

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, কেন্দ্রের বাইরে সংঘর্ষ হয়েছে। পরে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এ ব্যপারে কোনো অভিযোগ আমরা পায়নি,পেল আইনগত ব্যবস্থা নিব।

বাংলাদেশ সময়: ১৫:০৩:৪৪   ৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, আহত-৩
ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ