উত্তর দিঘলদীতে বসতঘরে অগ্নিকান্ডে বৃদ্ধের মৃত্যু

প্রচ্ছদ » ভোলা সদর » উত্তর দিঘলদীতে বসতঘরে অগ্নিকান্ডে বৃদ্ধের মৃত্যু
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের লামছিপাতা এলাকায় বসতঘরে সংঘটিত অগ্নিকান্ডে মো: হানিফ কাজী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। নিহতের বয়স আনুমানিক ৭০ বছরের কাছাকাছি। তিনি: মোঃ তোফায়েল কাজীর সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা হানিফ কাজী বের হতে না পেরে আগুনে আটকা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর যুব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে তারা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন।

অগ্নিকা-ের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:১৮   ১৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


খাল খননের দাবীতে ইলিশায় মানববন্ধন
ভোলার হাসপাতালে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন
শিবপুরে বিশিষ্টজনের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
ভোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ কোস্টগার্ডের
ভোলায় ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ভোলায় ৩ দিনেও মেলেনি জেলেদের সরকারি খাদ্য সহায়তা ॥ চরম দুর্ভোগে জেলে পরিবার
ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
ভোলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ



আর্কাইভ