ভোলায় রেড ক্রিসেন্টের জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় রেড ক্রিসেন্টের জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোলায় জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ভোলা ইউনিট।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ভোলা ইউনিটের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক অবগতির মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। নির্বাচন চলাকালীন সময়ে ভোটার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের হঠাৎ অসুস্থতা কিংবা যেকোনো অনাকাক্সিক্ষত দুর্ঘটনায় তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করাই ছিল এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।

এ কার্যক্রমে প্রশিক্ষণপ্রাপ্ত একটি প্রাথমিক চিকিৎসা দল দায়িত্ব পালন করে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণসহ গুরুত্বপূর্ণ স্থানে একটি বিশেষভাবে প্রস্তুত চিকিৎসা গাড়ি, ফার্স্ট এইড কিট, স্ট্রেচার ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামসহ দলটি সার্বক্ষণিক প্রস্তুত ছিল।

রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানায়, মানবিক দায়িত্ববোধ থেকে নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে এ ধরনের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:৩৩   ২৩১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


খাল খননের দাবীতে ইলিশায় মানববন্ধন
ভোলার হাসপাতালে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন
শিবপুরে বিশিষ্টজনের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
ভোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ কোস্টগার্ডের
ভোলায় ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
ভোলায় ৩ দিনেও মেলেনি জেলেদের সরকারি খাদ্য সহায়তা ॥ চরম দুর্ভোগে জেলে পরিবার
ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
ভোলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ



আর্কাইভ