ভোলা-৩ আসনে ৭ম বারের মতো বিজয়ের পথে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ

প্রচ্ছদ » জেলা » ভোলা-৩ আসনে ৭ম বারের মতো বিজয়ের পথে মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



---

লালমোহন প্রতিনিধি।।

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসনে সপ্তম বারের মতো সংসদ সদস্য হতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ১১৯ কেন্দ্রের মধ্যে ১১৯ কেন্দ্রের সবগুলো ফলাফল পাওয়া গেছে।

কেন্দ্র থেকে দলীয় এজেন্টদের প্রাপ্ত সূত্রে বিএনপির মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম (ধানের শীষ) নিয়ে ১১৯ কেন্দ্রে পেয়েছেন ১,৫১,৭৭৪ ভোট। ১১ দলীয় জোটের মুহাঃ নিজামুল হক নাঈম (ফুলকপি) পেয়েছেন ৫৫,৬৬০ ভোট।

লালমোহন উপজেলার মোট ৮৩ কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রে বিএনপির মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ (ধানের শীষ) পেয়েছেন ১,০৩,২৬৯ ভোট। ১১ দলীয় জোটের মুহাঃ নিজামুল হক নাঈম (ফুলকপি) পেয়েছেন ৪১,০৭৮ ভোট।

তজুমদ্দিন উপজেলার ৩৬ কেন্দ্রের সবগুলোর ফলাফলে ধানের শীষ পেয়েছেন ৪৮,৫০৫ ভোট। ফুলকপি-১৪,৫৮২ ভোট।

উপজেলা সককারী রিটার্নিং অফিসার মো. শাহ আজীজ জানান, পূর্ণাঙ্গ ফলাফল পেতে রাত ১১ টা থেকে ১২ টা বাজতে পারে।

বাংলাদেশ সময়: ২১:০৯:৩২   ৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


খাল খননের দাবীতে ইলিশায় মানববন্ধন
চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
ভোলার হাসপাতালে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন
দুশ্চিন্তায় বোরহানউদ্দিনের কর্মহীন জেলেরা, সুবিধা বঞ্চিত ৬ হাজার ৭৩৮ জন
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
ভোলায় ৩ দিনেও মেলেনি জেলেদের সরকারি খাদ্য সহায়তা ॥ চরম দুর্ভোগে জেলে পরিবার
লালমোহন পানি উন্নয়ন বোর্ডের দপ্তর যেন ভূতের বাড়ি
ভোলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ
নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধের দাবি কর্মহীন ৩ লাখ জেলের



আর্কাইভ