বড় ব্যবধানে এগিয়ে পার্থ

প্রচ্ছদ » জেলা » বড় ব্যবধানে এগিয়ে পার্থ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



---

নিজস্ব প্রতিবেদক।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। তবে কিছু কিছু কেন্দ্রে গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হচ্ছে। কয়েকটি কেন্দ্রের প্রাপ্ত তথ্যমতে, ভোলা-১ আসনে এগিয়ে আছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এই তথ্য জানা গেছে।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ‘গরুর গাড়ি’ প্রতীকে আন্দালিভ রহমান পার্থ পেয়েছেন ৫৯২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৩৩৪৮ ভোট।

উল্লেখ্য, এদিন সকাল সাড়ে ৭টায় সারাদেশে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে এয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।

বিকেলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দুপুর ২ টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬শ ৫১ টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট কাস্টিং ৪৭.৯১ শতাংশ। তবে শেষ পর্যন্ত মোট কত শতাংশ ভোট পড়েছে তা এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২১:০৬:১৯   ৩২৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক



আর্কাইভ