নৌপথে ভোলার দুর্গম চরে পৌঁছাল ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম

প্রচ্ছদ » জেলা » নৌপথে ভোলার দুর্গম চরে পৌঁছাল ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা-১ (সদর) আসনে দুর্গম ভোটকেন্দ্রে নৌপথে পাঠানো হয়েছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে মালামাল নিয়ে রওনা হয়ে বিকেল ৫টার দিকে কেন্দ্রে গিয়ে পৌঁছান দায়িত্বরত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘনার মধ্যবর্তী বিছিন্ন রামদাসপুর চরে কেন্দ্র দুটি অবস্থিত। কেন্দ্র দুটি হচ্ছে চরসুলতানী সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চররূপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তালিকায় ওই কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ।

দুপুরের দিকে প্রিজাইডিং অফিসারগণ সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে সরঞ্জামাদি নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা হন। ইলিশা ঘাট থেকে ভোটগ্রহণের সাথে জড়িত ৪৪ জন কর্মকর্তা একটি ট্রলারে করে বিছিন্ন চরে যান। প্রতিটি কেন্দ্রে ২২ জন করে সদস্য থাকবেন। এর মধ্যে ১৬ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চর সুলতানি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৫৪০ জন পুরুষ ভোটার ও রূপাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৬৬৫ জন নারী ভোটার রয়েছেন।

ভোলা-১ আসনের সহাকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, ভোলা-১ আসনের ১১৪টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্র আছে দুর্গম চরে। এই দুটি কেন্দ্রের মালামাল সবার আগেই বিতরণ করা হয়েছে।

দুটি কেন্দ্রের নিরাপত্তার জন্য নৌবাহিনীর দুটি ও কোস্ট গার্ডের দুটি স্পিডবোট এবং নৌবাহিনীর একটি লঞ্চ মোতায়েন করা আছে। এর বাইরেও নৌবাহিনীর স্ট্রাইকিং ফোর্স থাকবে। এ কেন্দ্র দুটি পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ৬ থেকে ৮ জন কোস্টগার্ড সদস্য মোতায়েন থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:৫১:৫৪   ১১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


খাল খননের দাবীতে ইলিশায় মানববন্ধন
চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
ভোলার হাসপাতালে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন
দুশ্চিন্তায় বোরহানউদ্দিনের কর্মহীন জেলেরা, সুবিধা বঞ্চিত ৬ হাজার ৭৩৮ জন
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
ভোলায় ৩ দিনেও মেলেনি জেলেদের সরকারি খাদ্য সহায়তা ॥ চরম দুর্ভোগে জেলে পরিবার
লালমোহন পানি উন্নয়ন বোর্ডের দপ্তর যেন ভূতের বাড়ি
ভোলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ
নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধের দাবি কর্মহীন ৩ লাখ জেলের



আর্কাইভ