
দৌলতখান প্রতিনিধি ॥
ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দৌলতখান উপজেলার মধ্যবাজারে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও মহিলা সহসাধারণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, “ভোলা-২ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষার প্রতীক। সততা, জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক রাজনীতির মাধ্যমে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলাকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তরের অঙ্গীকার করেন তিনি।তিনি অতীতের ন্যায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ সকলের কাছে ধানের শীষের ভোট এবং সকলের দোয়া চান।
জনসভা স্থলে সকাল থেকেই একে একে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল আসতে থাকে। জনসভায় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে বিজয়ী করার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১:৫৯:৪২ ৯৫ বার পঠিত