ভোলার বিজয় টিভির সাংবাদিক শান্ত’র মায়ের দাফন সম্পন্ন

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলার বিজয় টিভির সাংবাদিক শান্ত’র মায়ের দাফন সম্পন্ন
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলর তরুণ সাংবাদিক বিজয় টেলিভিশনের ভোলা প্রতিনিধি রিয়াজ হোসেন শান্ত’র মা হাছিনা বেগম আর নেই। হৃদ্রোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ হয়ে পড়লে হাছিনা বেগমকে দ্রুত ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও তিনি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার স্বামী আলাউদ্দিন হাওলাদারসহ চার ছেলে সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার রাত ১১টা ৪৫ মিনিটে মরহুমার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

মরহুমার মৃত্যুতে সাংবাদিক মহল থেকে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১:৫৪:৫৩   ৩৪২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


নিষিদ্ধ আওয়ামীলীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
ভোলায় হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপনী ও মাসব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্যে স্বাদ ও জীবিকার মেলবন্ধন
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
নিজাম-হাসিনা ফাউন্ডেশন থেকে শিক্ষাবৃত্তি প্রদান
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলা জেলা যুবদলের কমিটি ঘোষণা: ফখরুল সভাপতি, মনির সাধারণ সম্পাদক, আল আমিন সাংগঠনিক
জাতীয় গ্যাস সংকটের মধ্যে ভোলায় নতুন সম্ভাবনা, নর্থ-৩ কূপে মিলেছে গ্যাসের সন্ধান
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ