
আজকের ভোলা রিপোর্ট ॥
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, শরীয়াহ মানে ইসলাম। আর ইসলামের পক্ষে একটাই বাক্স দিয়ে বাংলাদেশে ২৫৮আসনে আমরা নির্বাচন করছি। আমরা ইসলামের বাক্সকে রক্ষা করার জন্যেই একা নির্বাচন করছি। আজকে বাংলাদেশের ভেতরে একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পক্ষে বাক্স দিয়েছে, প্রতীক হলো হাতপাখা।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনে বিএনপির সাথে জোটবদ্ধ যারা রয়েছে এবং জামায়াতের নেতৃত্বে যারা জোটবদ্ধ হয়েছে তারা কেউ ইসলাম অনুযায়ী দেশ চালাবে না এটা পরিস্কার ঘোষণা। জামায়াত ইসলাম নাম দিয়ে তারা পরিস্কার বলেছে ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ চালাবে না।
রেজাউল করিম বলেন, দেশের কল্যান ও মানবতার মুক্তির জন্য আমরা রাজনীতি করি। আমরা দেখতে পাই বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ পালায়, আবার আওয়ামী আসলে বিএনপি পালায়। কিন্তু ইসলামী আন্দোলন বিজয়ী হলে কাউকে পালাতে হবে না। বুক ফুলিয়ে থাকবেন, কেউ কিছু বলার সাহস থাকবে না ইনশাআল্লাহ। তাই আগামী নির্বাচনে সকলকে হাতপাখায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান তিনি।
জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ভোলা-১ সদর আসনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে.এম শরিয়াতুল্লাহ, ইসলামী স্কলার মুফতি হাবিবুর রহমান মিসবাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ২:১৪:২৬ ৭৬ বার পঠিত