সঠিকভাবে ভোট না দিলে গুনাহ আমলনামায় জমা হয়: পীর চরমোনাই

প্রচ্ছদ » জেলা » সঠিকভাবে ভোট না দিলে গুনাহ আমলনামায় জমা হয়: পীর চরমোনাই
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



---

লালমোহন প্রতিনিধি ॥

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভোট একটি আমানত। সঠিকভাবে ভোট প্রদান না করলে তার দায় আমলনামায় গুনাহ হিসেবে জমা হয়। ভোটের মাধ্যমে দেশের পরিবর্তন, মানুষের শান্তি ও অশান্তি নির্ধারিত হয়। তাই তিনি আগামী ১২ তারিখে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলা-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, “এদেশে অতীতে যারা ক্ষমতায় এসেছে কিংবা সামনে যারা আসবে, তারা কেউ ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা সম্ভব।” তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলনের পক্ষে একটি ভোট বৃদ্ধি মানে ইসলামের পক্ষে একটি ভোট বৃদ্ধি।”

---

ইসলামের বিধান প্রসঙ্গে তিনি বলেন, “ইসলাম অর্থ শান্তি। চোরের হাত কাটা ইসলামের বিধান হলেও তা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যে ব্যক্তি অভাবের কারণে চুরি করে তার শাস্তি ভিন্ন; আর যে স্বভাবগতভাবে চুরি করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

জনসভায় সভাপতিত্ব করেন ভোলা-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও কলামিস্ট মাওলানা মুফতি হাবিবুর রহমান মেজবাহ (কুয়াকাটা), ভোলা-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মাওলানা মো. রাশেদুল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:২০   ৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


খাল খননের দাবীতে ইলিশায় মানববন্ধন
চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
ভোলার হাসপাতালে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন
দুশ্চিন্তায় বোরহানউদ্দিনের কর্মহীন জেলেরা, সুবিধা বঞ্চিত ৬ হাজার ৭৩৮ জন
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
ভোলায় ৩ দিনেও মেলেনি জেলেদের সরকারি খাদ্য সহায়তা ॥ চরম দুর্ভোগে জেলে পরিবার
লালমোহন পানি উন্নয়ন বোর্ডের দপ্তর যেন ভূতের বাড়ি
ভোলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ
নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধের দাবি কর্মহীন ৩ লাখ জেলের



আর্কাইভ