মনপুরায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান ও ১টি গোডাউন পুড়ে ছাই

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান ও ১টি গোডাউন পুড়ে ছাই
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ দেকান ও ১টি গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। এতে কোট টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শনিবার (৭ ফেব্রুয়ারী) গভীর রাত দেড়টায় উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবরপেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটি আধাঘন্টা চেষ্টারপর আগুনে নিয়ন্ত্রনে নিয়ন্ত্রনে আনে। এরআগে আগুনে ৬টি দোকান ও ১টি গোডাউন পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, সুমন স্বর্ণকারের দোকান, সজিব ইলেকট্রনিক্স, শরীফ ঢালীর মুদি দোকান, মাকছুদের জালের দোকান, আব্বাস তালুকদারের চা দোকান, ফারুকের মুদি দোকান ও মোঃ শরীফ ঢালীর গোডাউন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত দেড়টায় সুমনের স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে একে একে ৬ টি দোকান ও ১টি গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এতে কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন ব্যবসায়ীরা।

---

এই ব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার মোঃ ফিরোজ জানান, সুমনের স্বর্ণের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এরআগে ৬টি দোকান ও ১ টি গোডাউন পুড়ে ছাই হয়ে যায়।

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু মুছা জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তা পেলে সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৪৩   ১২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত
মনপুরায় ধানের শীষ প্রতিকের প্রার্থী যুবদল সম্পাদক নয়ন ১৭ হাজারের বেশি ভোটে এগিয়ে
মনপুরা উপকূলে টমটম, নছিমন নিয়ে কেন্দ্র কেন্দ্রে ব্যালট পেপার ও মালামাল নিয়ে ছুটছে প্রিজাইডিং কর্মকর্তা
মনপুরায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান ও ১টি গোডাউন পুড়ে ছাই
মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
মনপুরায় চোরাই মহিষের চার বস্তা জবাইকৃত মাংসসহ একজন আটক, থানায় মামলা
ভোলায় সাবমেরিন কেবল নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন নৌপরিবহন উপদেষ্টার
মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ



আর্কাইভ