বোরহানউদ্দিনে বাজার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » বোরহানউদ্দিনে বাজার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

২০০১ সালের পর এ দেশের জনগন আর ভোট দিতে পারেনী। ইতিমধ্যে ৪টি সংসদ নির্বাচন অতিবাহিত হয়ে গেছে। আওয়ামী ফ্যাসীবাদ দিনের ভোট রাতে করে জনগনের ভোটাধীকার হরণ করেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম অধীর আগ্রহে অপেক্ষা করছে ধানের শীষে ভোট দেওয়ার জন্যে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর বাজার ব্যবসায়ী কমিটির আয়োজনে ধানের শীষ প্রতিকের নির্বাচনী সভায় এসব কথা বলেন, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। তিনি বলেন, ফ্যাসিস্ট বিদায় হলেও একটি দল এখন ও রয়েছে যারা মিথ্যার রাজনীতি করে ধর্মকে ব্যবহার করে। নির্বাচন উপলক্ষ্যে বহিরাগতদের আনাগোনা বেড়ে গেছে। এদের থেকে সকলকে সতর্ক থাকতে হবে। আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে এদের প্রতিহত করতে হবে।

শনিবার রাত ৯টায় পৌর বাজারের পশ্চিম বাজার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নাছির উদ্দীন বাকলাই। শাহাজাদা ভাষানীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু। এ ছাড়া ঘর মালিক এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, আব্দুর রব হাওলাদার, রাশেদ মমিন ভূইয়া, আওয়ামী লীগ নেতা ও বাজার ঘর মালিক হেলালউদ্দন ভূইয়া প্রমূখ। সভায় পৌর বাজারের ব্যবসায়ী,ঘর মালিক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৩৭   ২২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক



আর্কাইভ