ভোলার উন্নয়নের জন্য আমাকে কাজ করার সুযোগ দিন: ব্যারিস্টার পার্থ

প্রচ্ছদ » জেলা » ভোলার উন্নয়নের জন্য আমাকে কাজ করার সুযোগ দিন: ব্যারিস্টার পার্থ
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



---

এইচ এম নাহিদ ॥

ভোলা বাসীর উন্নয়নের জন্য আমাকে কাজ করার সুযোগ করে দিন। বিএনপি জোট ক্ষমতায় এলে ভোলায় দৃশ্যমান উন্নয়ন হবে। বিশেষ করে ভোলার মানুষের প্রানের দাবী ভোলা বরিশাল সেতু মেডিকেল কলেজ ও ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগের জন্য যে ডিমান্ড নোট দেয়া আছে তা বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির মনোনীত গরুর গাড়ির প্রতীকের প্রার্থী, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। শনিবার (০৭ ফেব্রুয়ারী) বিকালে ও রাতে ভোলার বিভিন্ন পয়েন্টের উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার বাবা সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জু ও মরহুম মোশারেফ হোসেন শাজাহান’র উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ভোলায় তাদের উন্নয়ন দৃশ্যমান। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে ১২ তারিখের নির্বাচনে জোট প্রার্থীকে গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান।

তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে ভোলায় কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজ থাকবে না। দুর্নীতি করে কেউ শান্তিতে থাকতে পারবেনা। কোন স্বজন প্রিতি চলবেনা। ভোলার মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়ে শান্তিতে বসবাস করার নিশ্চিয়তা দিলাম। আপনার এলাকার উন্নয়নের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে গরুর গাড়ি মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

এই সব উঠান বৈঠকে ভোলা জেলা বিএনপি ও বিজেপির সিনিয়র ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:৫৩:৪৪   ২৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক



আর্কাইভ