বিএনপি হচ্ছে একটি নারীবান্ধব দল: নয়ন

প্রচ্ছদ » চরফ্যাশন » বিএনপি হচ্ছে একটি নারীবান্ধব দল: নয়ন
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলা-৪ আসনে বিএনপির মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘বিএনপি হচ্ছে একটি নারীবান্ধব দল। বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে রাষ্ট্রের সেবা প্রতিটি নাগরিকের ঘরে ঘরে পৌঁছে দিবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নারীদের জন্য ইতোমধ্যে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করেছেন। যখনি বিএনপি ক্ষমতায় আসে নারীদের জন্য কোন না কোন অবদান রেখে যায়।’ শনিবার (৭ ফেব্রুয়ারী) চরফ্যাশন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী মহিলা সমাবেশ নয়ন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘চরফ্যাশন ও মনপুরায় তথা ভোলা-৪ আসনে বিগত ১৭ বছর মাদক, সন্ত্রাসের রাজত্ব ছিলো। শুধু এই আসনেই নয়, অন্যান্য আসনের সাবেক এমপি-মন্ত্রীরা চাঁদাবাজ ছিল। কিন্তু বর্তমান বাংলাদেশ হলো জনগণের বাংলাদেশ। জনগণকে সাথে নিয়েই বিএনপি পথ চলতে চায়। অবৈধ দখলদার, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদেরকে বিএনপি ছাড় দিবে না। আমি চাঁদাবাজদেরকে বিএনপি করতে দিবো না ইনশাআল্লাহ। এদের ছাড়াই বিএনপি ভালো চলবে।’

উপস্থিত মহিলাদের উদ্দেশ্য করে নয়ন বলেন, ‘শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন। সমাজের যেসব নারীরা নির্যাতিত হতেন, সেই নির্যাতন বিরোধী একটি আইন প্রতিষ্ঠা করেছেন। যে আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ও যাবতজীবন রেখে আইনটি পাশ করেছিলেন।’

এসময় চরফ্যাশন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের সাড়ে তিন হাজার নারী ভোটারসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:৫১:৩৭   ১২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
এক কলসি বিশুদ্ধ পানির জন্য পাড়ি দিতে হয় ১ ঘণ্টার পথ
চরফ্যাশনে অবহেলার জমিতে সম্ভাবনার ফসল, সবুজের ছোঁয়ায় বদলে গেল আবাসিক এলাকা
উপকূলের চরে শ্রমিকদের পরিশ্রম, শুঁটকিতে জীবিকার আলো
ইফতারের পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশ কর্মকর্তা
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
শশীভূষণে ইয়াবা বিক্রয়কালে মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেই বেড়িবাঁধ, পানির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন ১২ হাজার মানুষ
চরফ্যাশনে আইন-শৃঙ্খলা ও যানজট নিরসন সংক্রান্ত বিশেষ সভা



আর্কাইভ