মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ৩টায় ওই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে প্রেরণ করা হয়। এরআগে শুক্রবার রাতে পালিয়ে থাকা মাদক ব্যবসায়ীকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইকবাল (৩৯)।

জানা যায়, গত ২৫ জানুয়ারী উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারের পূর্বপাশে গ্রেফতার ইকবালের রাইসমিলে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ৬৪ পিচ ইয়াবা জব্দ করে। তখন কৌশলে পালিয়ে যায় ওই মাদক ব্যবসায়ী। পরে পুলিশ মাদক আইনে মামলা করে। এরপর থেকে পলাতক ছিলেন ওই মাদক ব্যবসায়ী। পরে ৬ ফেব্রুয়ারী রাতে সিরাজগঞ্জ বাজার থেকে পলাতক মাদক ব্যবসায়ীকে আটক করে ৭ ফেব্রুয়ারী শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহামুদ আল ফরিদ ভুইয়া জানান, শনিবার পলাতক মাদক ব্যবসায়ী ইকবালকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০:৫০:৩৯   ১০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, আহত-৩
ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ