মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সমর্থন জানিয়েছেন মুক্তিযোদ্ধারা

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সমর্থন জানিয়েছেন মুক্তিযোদ্ধারা
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



---

আরিফ পন্ডিত, বোরহানউদ্দিন ॥

‎ভোলার বোরহানউদ্দিন উপজেলার উত্তর বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের রোড মার্চে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মিয়া বক্তব্যে বলেন, স্বাধীনতা বিরোধীদেরকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানরা কখনই সমর্থন করবে না।‎

শনিবার (৭ই ফেব্রুয়ারি) ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহফুজুর রহমান বাচু’র নেতৃত্বে গাড়িবহর নিয়ে ভোলা থেকে বোরহানউদ্দিন উপজেলায় আসেন। এসময় তিনি বলেন, যারা কখনো বাংলাদেশ চায়নি, ত্রিশ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে, ১৯৭১ সালে পাকিস্তানের দোসর ছিলেন, তাদের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের পরিবার বয়কট করবে।

‎‎মুক্তিযোদ্ধা সংসদ বোরহানউদ্দিনের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আহমেদ উল্লাহ বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে জয়যুক্ত করতে আমরা বদ্ধপরিকর। স্বাধীনতা বিরোধীদেরকে এদেশে রাজত্ব করতে দেওয়া হবে না।‎

‎মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রাশেদ মমিন ভূইয়া বলেন, ১২ই ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে বয়কট করবো। তাদের পাকিস্তান গিয়ে রাজনীতি করা উচিৎ। কারন তারাতো কখনোই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিশ্বাস করে না।

‎মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মাইদুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। আমার বাবাতো এজন্য যুদ্ধ করে নাই। মুক্তিযোদ্ধার সন্তানরা কখনো অপশক্তির কাছে মাথা নত করবে না। আমরা মওদুদীবাদে বিশ্বাসী না।

বাংলাদেশ সময়: ০:৪৮:৩৯   ১০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


দুশ্চিন্তায় বোরহানউদ্দিনের কর্মহীন জেলেরা, সুবিধা বঞ্চিত ৬ হাজার ৭৩৮ জন
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
কুঞ্জেরহাটে ফুটপাত দখল ও ময়লার স্তূপ: দুর্গন্ধ আর ভোগান্তি?
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার
বোরহানউদ্দিনে জমি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি হাফিজ ইব্রাহিমের
বোরহানউদ্দিনে তা’মীরুল উম্মাত মাদ্রাসার দারুণ সাফল্য
বোরহানউদ্দিনে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি
বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ



আর্কাইভ