ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪

প্রচ্ছদ » অপরাধ » ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার সদরে নির্বাচনি আলাপচারিতার জেরে ইসলামী আন্দোলন এবং জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের তারেক মেম্বার বাড়ি সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক মেম্বারের বাড়ির সামনের একটি চায়ের দোকানে বসে নির্বাচনী আলাপ করছিলেন স্থানীয় ইসলামী আন্দোলনের নেতা শফিক ও সাইফুল এবং জামায়াত কর্মী সাইদ ও কামাল। আলোচনার এক পর্যায়ে তাদের মধ্যে তীব্র বাগ্বিত-া শুরু হয় এবং তা হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত স্থানীয়রা প্রাথমিক পর্যায়ে তাদের থামিয়ে দিলেও তারা বাড়িতে ফিরে পুনরায় সংঘর্ষে লিপ্ত হন। এ ঘটনায় উভয়পক্ষের ৪ জন আহত হন। এরপর খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোহাজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মারামারির ঘটনায় কোনো পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

---

এদিকে, ভেলুমিয়ায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় ভোলা শহরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ বলেন, “পীর সাহেব হুজুর যখন ভোলায় পদার্পণ করছেন, ঠিক সেই মুহূর্তে আমাদের কর্মীদের রক্ত ঝরিয়ে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। জামায়াতের একজন রোকনের নেতৃত্বে এই হামলা অত্যন্ত লজ্জাজনক। আমরা প্রশাসনকে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।”

বাংলাদেশ সময়: ০:৪৬:০৮   ১০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, আহত-৩
ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ