এ্যাফেডের উদ্যোগে ভোলায় ২৮জন পর্যবেক্ষককে প্রশিক্ষণ প্রদান

প্রচ্ছদ » ভোলা সদর » এ্যাফেডের উদ্যোগে ভোলায় ২৮জন পর্যবেক্ষককে প্রশিক্ষণ প্রদান
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

শনিবার সকালে এ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন এন্ড ডেমোক্রেসি (এ্যাফেড) এর উদ্যোগে ভোলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিডিএস এর ২৮ জন পর্যবেক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। দিনব্যাপী প্রশিক্ষণটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল হাই আল হাদী। প্রশিক্ষণটি পরিচালনা করেন রুপান্তরের আঞ্চলিক সমন্বয়কারী নূর-ই-আযম হায়দারী এবং আইসিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ মর্তুজা খালেদ।

---

আইসিডিএস নির্বাহী পরিচালক জানান, আগামী ১২ তারিখের নির্বাচনে সংস্থাটির ৪২ জন পর্যবেক্ষক যথাক্রমে ভোলা-২, ভোলা-৩ এবং ভোলা-৪ নির্বাচনী এলাকায় নির্বাচন করবে। তিনি বলেন, তাদের দুই ধরনের পর্যবেক্ষক মাঠ পর্যায়ে কাজ করবেন। স্যা¤পল বেজ পর্যবেক্ষকগণ একটি কেন্দ্রের ১টি বুথে একসাথে ২জন কাজ করবেন। আর শর্ট টাইম পর্যবেক্ষকগণ এক বা একাধিক কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। প্রকল্পটিতে আর্থিকভাবে সহায়তা করছে ইউরোপিয়ান ইউনিয়ন। জেলা নির্বাচন অফিসার পর্যবেক্ষকদের নিয়ম মেনে কাজ করার আহবান জানান।

বাংলাদেশ সময়: ০:৪৪:১১   ১৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


আলীনগরের মাকসুদ মেম্বারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ভূয়া দলিল করে জমি দখলের অভিযোগ
ভোলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় জুলাই শহীদ দিবস পালিত
ইলিশা পয়েন্টে সিসি ব্লক ধস: হুমকিতে ফেরিঘাট-লঞ্চঘাটসহ শহর রক্ষা বাঁধ
ভোলায় বৃষ্টিতে তলিয়ে গেছে আমনের বীজতলা, কৃষকদের মাথায় হাত
ইলিশায় ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
সরকারি শিশু পরিবারের কোমলমতি শিশু কিশোরদের মধ্যে গিফট বক্স বিতরণ
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলায় ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ভোলায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মানববন্ধন
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
ভোলার জলসীমায় ইলিশ কমছে, বাড়ছে শঙ্কা ইলিশ আহরণ বাড়লেও উৎপাদনে বিপর্যয়



আর্কাইভ