
আল আমিন ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৬ই ফেব্রুয়ারী) দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের একটি প্রাইমারি স্কুলে অবস্থিত কোস্ট গার্ডের রাজাপুর ও কাচিয়া ইউনিয়নে কন্টিনজেন্ট এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।
এসময় তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে। নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দায়িত্ব পালনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। ভোলার উপকূলীয় এলাকায় বর্তমানে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সমন্বয়ে দায়িত্ব পালন করছেন।
মহাপরিচালক আরও জানান, নির্বাচন উপলক্ষে ড্রোন সার্ভিসসহ উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো পরিস্থিতিতে যেকোনো স্থান থেকে মনিটরিং করা সম্ভব হবে। ইন্টারনেট সংযোগ বিঘিœত হলেও কোস্ট গার্ডের নিজস্ব সুরক্ষা সফটওয়্যারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সচল থাকবে।
রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেন, বিগত নির্বাচনের তুলনায় এই নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা কয়েকগুণ বেশি। শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা এবার লক্ষাধিক হওয়াতে উপকূলীয় এলাকায় নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে বিশেষ করে উপকূলীয় এলাকা গুলো কোস্ট গার্ডের জন্য সহজ হবে এবার। ভোলা জেলার বিচ্ছিন্ন চরাঞ্চল ও উপকূলীয় এলাকায় যাতে জনগণের মধ্যে আস্থা সৃষ্টি হয় যে এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ব্যতিক্রমধর্মী। ভোটাররা যেন নির্বিঘেœ ও নির্ভয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে লক্ষ্যেই এ প্রস্তুতি।
কোস্ট গার্ড মহাপরিচালক আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। যেকোনো ধরনের সহিংসতা দমনে এবং নির্বাচনকালীন সময়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে জনগণের জানমাল রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬:২৩:৪৮ ১০৫ বার পঠিত