মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচার ও ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। খবরপেয়ে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তবে এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফের বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

শুক্রবার সকাল ৯টায় উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মাস্টারহাট বাজার সংলগ্ন আশ্রায়ন প্রকল্পের আলম কলোনীর সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মনপুরা থানার ওসি মোঃ মাহামুদ আল ফরিদ ভূইয়া সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

সংঘর্ষের ঘটনায় আহত আটজন হলেন, বিএনপির কর্মী আবদুল গনি মাঝি, রাসেল হাওলাদার ও গনি মাঝির বৃদ্ধ মাতা। অপরদিকে জামায়াতের কর্মী ইদ্রীস মাঝি, মোঃ রুবেল, মোঃ তারেক, মাও. শরীফ ও মোঃ সাদ্দাম। এদের মধ্যে বিএনপির কর্মী আবদুল গনি মাঝি ও জামায়াতের কর্মী ইদ্রীস মাঝি হাসাপাতালে ভর্তি আছেন।

---

এই সংঘর্ষের ঘটনায় বিএনপি ও জামায়াতের নেতারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন।

এই ব্যাপারে জামায়াতের ওপর অভিযোগ তুলে মনপুরা উপজেলার জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন জানান, জামায়াত নেতা-কর্মীরা ইচ্ছাকৃতভাবে বিএনপির ভোটের প্রচারনায় থাকা কর্মীদের ওপর হামলা করেছে। এতে তাদের ৪ কর্মী আহত হয়েছে বলে জানান তিনি।

একইভাবে বিএনপির ওপর সংঘর্ষের ঘটনার দায় দিয়ে জামায়াতের উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোট চাইতে গেলে বিএনপির লোকজন বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এতে জামায়াতের প্রায় পাঁচজন আহত হয় বলে জানান তিনি।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান, বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:২২:৩৫   ১১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, আহত-৩
ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ