রতনপুর বাজারে ভোলা-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থীর গণসংযোগ

প্রচ্ছদ » জেলা » রতনপুর বাজারে ভোলা-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থীর গণসংযোগ
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে ভোলা সদরের শিবপুর ইউনিয়নের রতনপুর বাজারে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় পথচারী ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

গণসংযোগে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাছ উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মো. বেলায়েত হোসেন, সদর উপজেলা শুরা সদস্য ইয়াছিন আরাফাত, শিবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী মাওলানা মহিববুল্লাহ আজাদ সহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৬:২১:০২   ১৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


খাল খননের দাবীতে ইলিশায় মানববন্ধন
চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
ভোলার হাসপাতালে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন
দুশ্চিন্তায় বোরহানউদ্দিনের কর্মহীন জেলেরা, সুবিধা বঞ্চিত ৬ হাজার ৭৩৮ জন
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
ভোলায় ৩ দিনেও মেলেনি জেলেদের সরকারি খাদ্য সহায়তা ॥ চরম দুর্ভোগে জেলে পরিবার
লালমোহন পানি উন্নয়ন বোর্ডের দপ্তর যেন ভূতের বাড়ি
ভোলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ
নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধের দাবি কর্মহীন ৩ লাখ জেলের



আর্কাইভ