মা বোনদের সম্মান বিএনপির কাছে অমূল্য সম্পদ: নয়ন

প্রচ্ছদ » চরফ্যাশন » মা বোনদের সম্মান বিএনপির কাছে অমূল্য সম্পদ: নয়ন
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬



---

‎‎চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, একটি দল মা বোনদের কাছে ভোট চায়, কিন্তু এই দলটির কাছে ১৯৭১ সালে মা বোনদের সম্মান ও মর্যাদা ছিলো না। এরা আজ কয়েক হাজার টাকা দিয়ে আপনাদের বিবেকের দাম নির্ধারণ করতে চায়। বিকাশ, নগদ বা সরাসরি বাড়িতে গিয়ে এক থেকে দুই হাজার টাকা বিতরণ করে ভোট কেনার চেষ্টা করছে। বিএনপির কাছে আপনাদের সম্মান অমূল্য সম্পদ। এ জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন, প্রতিটি পরিবারের নারী সদস্যের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন। এটা কোন দয়া নয়, এটা আপনাদের অধিকার। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আপনাদের সম্মান, আত্মমর্যাদা ও স্বাধীন সিদ্ধান্ত কোনোভাবেই বিক্রি করবেন না। ভোট আপনার অধিকার, এটি কোনো পণ্য নয়। বিএনপিকে ধানের শীষে ভোট দিলে আপনারা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা পাবেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপি আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎‎নুরুল ইসলাম নয়ন আরও বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে লড়াই করে এসেছে। জনগণের শক্তিতেই বিএনপি রাজনীতি করে, কোনো ধরনের অবৈধ শক্তি বা কালো টাকার ওপর নির্ভর করে নয়। বিএনপি নীতি নৈতিকতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে চায়। এজন্য আমাদের আহবান, আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন। সমাজে যারা ইভটিজিং করে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত, চাঁদাবাজী করে তাদের কোনোভাবে প্রশ্রয় দেবেন না। তাদেরকে পুলিশে সোপর্দ করবেন। আমি কোনো অপরাধীকে ছাড়াতে কখনো পুলিশকে ফোন করবো না। বরং ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের পাশে থাকবো।‎

‎সমাবেশে কয়েক হাজার নারী ভোটার অংশগ্রহণ করেন। এ সময় চরফ্যাশন উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২০:০২   ৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
এক কলসি বিশুদ্ধ পানির জন্য পাড়ি দিতে হয় ১ ঘণ্টার পথ
চরফ্যাশনে অবহেলার জমিতে সম্ভাবনার ফসল, সবুজের ছোঁয়ায় বদলে গেল আবাসিক এলাকা
উপকূলের চরে শ্রমিকদের পরিশ্রম, শুঁটকিতে জীবিকার আলো
ইফতারের পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশ কর্মকর্তা
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
শশীভূষণে ইয়াবা বিক্রয়কালে মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেই বেড়িবাঁধ, পানির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন ১২ হাজার মানুষ
চরফ্যাশনে আইন-শৃঙ্খলা ও যানজট নিরসন সংক্রান্ত বিশেষ সভা



আর্কাইভ