ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ক্রীড়া প্রতিযোগিতা ও শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ক্রীড়া প্রতিযোগিতা ও শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি এর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে ভোলা কালিনাথ রায়ের বাজার লায়ন্স হোমিও প্যাথিক মেডিকেল কলেজ মাঠে অগ্রণী ব্যাংক পি এল সি ভোলা অগ্রণী ব্যাংক ক্রিয়া ও সাংস্কৃতিক পরিষদ ভোলা অঞ্চলে আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক গণেশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক, স্বপন কুমার ধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স হেমিও প্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: কামাল উদ্দিন, অগ্রণী ব্যাংক পিএলসি বরিশাল সার্কেলের উপ-মহাব্যবস্থাপক আলাউদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সহকারি মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ খান,ভোলা আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: মিজানুর রহমান, ওয়াপদা শাখা ব্যবস্থাপক মো: জামাল উদ্দিন, ভোলা শাখার ব্যবস্থাপক মো: জিয়া উদ্দিন, চরফ্যাশন শাখা ব্যবস্থাপক আব্দুল হালিম, কালিনাথ রায়ের বাজার শাখা ব্যবস্থাপক মো: খোরশেদ আলম, বোরহান উদ্দিন শাখা ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিন, বাংলাবাজার শাখা ব্যবস্থাপক মোঃ তানভীরুল আলম, দৌলতখান শাখা ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম, লালমোহন শাখা ব্যবস্থাপক মোঃ নোমান, খায়েরহাট শাখা ব্যবস্থাপক সঞ্জয় চন্দ্র দাস, শশীভূষণ শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, বরিশাল সার্কেলের প্রিন্সিপাল অফিসার খায়রুল বাশারসহ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ও দুপুরে ভোলায় অগ্রণী ব্যাংক পিএলসি শাখা ব্যবস্থাপকদের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল সার্কেলের মহা ব্যবস্থাপক স্বপন কুমার ধর। সদ্য ২০২৫ সাল ভিত্তিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন পর্যালোচনা এবং ২০২৬ সালের পরিকল্পনা প্রণয়নের লক্ষে ভোলা অগ্রনী ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপকদের নিয়ে ভোলা কালীনাথ রায়ের বাজার অগ্রণী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৫১   ৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
চরফ্যাশনে অবহেলার জমিতে সম্ভাবনার ফসল, সবুজের ছোঁয়ায় বদলে গেল আবাসিক এলাকা
উপকূলের চরে শ্রমিকদের পরিশ্রম, শুঁটকিতে জীবিকার আলো
নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধের দাবি কর্মহীন ৩ লাখ জেলের
ভোলার দুই অভয়াশ্রমে ইলিশ ধরায় দুই মাসের নিশেধাজ্ঞা, জীবিকা সংকটে উপকূলের জেলেরা
ভোলার গ্যাসক্ষেত্র থেকে ১০৭ এমএমসিএফডি গ্যাস সরবরাহে কার্যকর পদক্ষেপ জরুরি
ভোলায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম, মুরগির মাংস বিক্রি শুরু
ভোলায় নলকূপ থেকে পানির পরিবর্তে বের হচ্ছে গ্যাস, এলাকায় চাঞ্চল্য
আগাম তরমুজে রঙিন স্বপ্ন দেখছে ভোলার কৃষকরা
ভোলার বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, বিপাকে ভোক্তারা



আর্কাইভ