চরফ্যাশনে ধানের পক্ষে ভোটা চাইলেন কেন্দ্রীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে ধানের পক্ষে ভোটা চাইলেন কেন্দ্রীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা -৪ আসনে কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্বাচনী প্রচারণায় নেমেছেন কেন্দ্রীয় যুবদল ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ও ভোলা জেলার নেতৃবৃন্দ। শুক্রবার বাদ জুমা নেতৃবৃন্দরা চরফ্যাশন পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষে দ্বারে দ্বারে গিয়ে ধনের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এসময় নেতৃবৃন্দ নুরুল ইসলাম নয়নের নির্বাচনী প্রচারনার ধানের শীষের ভোটের লিফলেটও বিতরণ করেন।

ভোটারদের কাছে গিয়ে নেতৃবৃন্দ বলেন,ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলে মিশে, নুরুল ইসলাম নয়ন নির্বাচিত হলে চরফ্যাশনকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে রূপান্তরিত করা হবে। তবে চাঁদাবাজ, দখলবাজ, জুলুমকারী, মাদকসেবী ও মাদক কারবারিদের এখানে কোনোভাবেই আশ্রয় দেওয়া হবে না। এসময় তারা চরফ্যাশনের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

---

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেস্বাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাসেল মাহমুদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ শিশির, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সহশিল্প সম্পাদক ইব্রাহিম ভূইয়া সাগর, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আক্তার শিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির, কেন্দ্রীয় যুবদল নেতা জিয়াউল ইসলাম জিয়া ফরাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম-আহ্বায়ক লুকু চৌধুরী, মীর রনি, আশরাফ উদ্দিন বাপ্পি, হারুন অর রশিদ সুমন, ভোলা সদর উপজেলা বিএনপির নেতা রিয়াদ আহমদ সুমন, জেলা যুবদল নেতা রিয়াজ, চরফ্যশন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসোন, রিপন, রুবেল, প্রিন্স, সালাউদ্দিন, প্রমুখ।

এদিকে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের ২১টি ইউনিয়নে প্রতিদিন মহিলা ভোটারদের নিয়ে উঠান বৈঠক করা হচ্ছে। এসব উঠান বৈঠকে হাজার নারী ভোটার অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৬:১৬:০৭   ১৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে কৃতী শিক্ষার্থী ও শিক্ষক সংবর্ধনা
চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
ট্রাইব্রেকারে এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
মডেল ইউনিয়ন গড়ার প্রত্যাশায় চেয়ারম্যান পদে এড. ছিদ্দিক মাতাব্বর, করছেন প্রচারনা
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
দ.আইচায় বাড়ি ফেরার পথে শিক্ষিকার ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি
১৩ বছরের শিশুকে ধর্ষণ, দর্জি গ্রেফতার
শশীভূষণে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বসতবাড়ি দখলের অভিযোগ



আর্কাইভ