
লালমোহন প্রতিনিধি ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার লালমোহনে ১১৭ ভোলা-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজী চান মিয়া হাওলাদার বাড়িতে এ নির্বাচনীয় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বক্তব্য দেন।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন, সাবেক কমিশনার আমজাদ হোসেন আলম, পৌরসভা যুবদলের সভাপতি জাকির ইমরান, জাসাস সভাপতি আজাদ হাওলাদার, মিজান হাওলাদার, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাতেম হাওলাদার, বাবুল হাওলাদারসহ ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মহিলা ভোটাররা।
৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কবির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬:১৪:৩৬ ১০৬ বার পঠিত