দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে-ইসলামে এমন কথা নেই: মেজর হাফিজ

প্রচ্ছদ » জেলা » দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে-ইসলামে এমন কথা নেই: মেজর হাফিজ
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬



---শাহিন আলম মাসুদ, লালমোহন।।

​বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, “আমাদের জামায়াতে ইসলামী হতে ইসলাম শিখতে হবে না। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাবেন—ইসলামের কোথাও এমন কথা নেই।”

​বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​মেজর হাফিজ বিগত সরকারের সমালোচনা করে বলেন, “গত ১৬ বছর আমরা একটি গুপ্ত সরকারের কবলে ছিলাম। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে পুলিশ ও র‍্যাবসহ বিভিন্ন বাহিনী দেড় হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। লালমোহনের যে ১২ জন ঢাকার রাজপথে শহীদ হয়েছেন, তাদের সবাই ছিলেন রিকশাচালক ও শ্রমজীবী মানুষ। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো মাদক, অন্যায় ও দুর্নীতি থাকবে না।”

​নির্বাচনী অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “গত ১৭ বছর আপনারা ভোট দিতে পারেন নাই। ২০১৮ সালের নির্বাচনে পুলিশ দিয়ে আমার বাসা ঘিরে রাখা হয়েছিল এবং আগের রাতেই আওয়ামী লীগ ব্যালট বাক্স ভরে রেখেছিল। এখন সময় এসেছে একটি সুখী, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার।”

​তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, লালমোহন-তজুমুদ্দিন এলাকায় আর কোনো সন্ত্রাস হতে দেওয়া হবে না। যারা শেখ হাসিনার বিরোধিতা করেছে, তাদেরই আয়নাঘরে ঢুকিয়ে নির্যাতন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

​চরভূতা ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াছ কালাম সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর হাফিজের কন্যা শ্যামামা শাহরিন হাফিজ টিয়া। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:৫২:১২   ৯৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


খাল খননের দাবীতে ইলিশায় মানববন্ধন
চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
ভোলার হাসপাতালে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন
দুশ্চিন্তায় বোরহানউদ্দিনের কর্মহীন জেলেরা, সুবিধা বঞ্চিত ৬ হাজার ৭৩৮ জন
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
ভোলায় ৩ দিনেও মেলেনি জেলেদের সরকারি খাদ্য সহায়তা ॥ চরম দুর্ভোগে জেলে পরিবার
লালমোহন পানি উন্নয়ন বোর্ডের দপ্তর যেন ভূতের বাড়ি
ভোলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ
নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধের দাবি কর্মহীন ৩ লাখ জেলের



আর্কাইভ