
এইচ এ শরীফ, বোরহানউদ্দিন।।
জামায়াত আমীর ডা: শফিকুর রহমানের টুইটার থেকে নারীদের কটুক্তির প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পৌর বিএনপির আয়োজনে নারীদের বিক্ষোভ মিছিল হয়।
৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) ৪টার সময়- “নাড়ী নয় প্রতিতা, শফিক তুমি ক্ষমা চাও এমন সব স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে বোরহানউদ্দিন থানার মোড়।
জামায়াত আমীরের টুইটারের বিতর্কিত ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে স্থানীয় শত শত নারী ঝাড়ু হাতে রাস্তায় নেমে আসেন। অভিযুক্ত জামায়াতের আমির শফিকুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমার দাবি তুলে বক্তারা।
দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে নারীরা ঝাড়ু হাতে মিছিল নিয়ে উপজেলা সদরে জড়ো হতে থাকেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বিক্ষোভকারী নারীরা শফিকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন এবং তাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “যে দেশে নারী জননী ও জায়া, সেই দেশে কোনো ব্যক্তি নারীদের ‘পতিতা’ বলার দুঃসাহস কোত্থেকে পায়? এটি পুরো নারী জাতির জন্য চরম অপমান।”
আন্দোলনকারীরা হুশিয়ারি দেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শফিক যদি প্রকাশ্যে জনসম্মুখে ক্ষমা না চায়, তবে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
বক্তারা স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অন্যদিকে নারীদের এসব মিছিলের পর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও মাকসুদুর রহমান ফেইসবুক ভিডিও বার্তার মাধ্যমে বলেন, ভোলা-২ আসনে একটি দল মিথ্যাচারের উপর দাড়িয়ে রাজনীতি করে, এদের দলীয় কোন এজেন্ডা নাই তাই মিথ্যা প্রপাগান্ডার উপর ভর করে গ্রাম থেকে আমাদের সহজ সরল মা বোনদের এনে মিথ্যাচার করছে। অথচ আইডি হ্যাকের ব্যাপারে বঙ্গভবনের এক কর্মকর্তাকে ডিবি গ্রেপ্তার করেছে। ডিবি তার কাছে আইডি হ্যাকের যথেষ্ট প্রমাণও পেয়েছে শিকার করেছেন। তারপরেও রাজনৈতিক কারণে একজন আলেমকে এভাবে কুরুচিপূর্ণ স্লোগানের মাধ্যমে অপমান করা হচ্ছে, এগুলো রাজনৈতিক সৌন্দর্য্য নয়।
বাংলাদেশ সময়: ২৩:২৮:৩৯ ১০৫ বার পঠিত