মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় ক্যাম্প করে স্থানীয়দের চিকিৎসা সেবা দেওয়ার সময় ভুয়া এমবিবিএস সনদে পরিচয় দেওয়া এক চিকিৎসককে আটক করে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ৩ টায় আটককৃত ভুয়া চিকিৎসক কোন সনদ দেখাতে না পারায় মামলা দায়ের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এর আগে বুধবার রাত ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা জুনাব আলীর বাড়িতে ক্যা¤প করে স্থানীয়দের চিকিৎসা সেবা দেওয়ার সময় নৌবাহিনী ও পুলিশ সদস্যরা আটক করে।

আটককৃত ভুয়া এমবিবিএস চিকিৎসক হলেন, চরফ্যাশন উপজেলার উত্তর মাদ্রাজ ইউনিয়নের মৃত কয়ছরের ছেলে আলাউদ্দিন শিকদার।

জানা যায়, ভুয়া চিকিৎসক আলাউদ্দিন শিকদার নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে গত দুই বছর ধরে তজুমুদ্দিন উপজেলার চর-মোজাম্মেল, মনপুরা ও চরকলাতলি ইউনিয়ন ও ঢালচর রোগিদের চিকিৎসা সেবা দিয়ে এসেছেন। এমনকি তিনি চেম্বার খুলে ২০ হাজার থেকে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত কন্ট্যাকে বিভিন্ন রোগের চিকিৎসার নামে রোগিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেন বলে অভিযোগ স্থানীয়দের। তবে গত বুধবার আটকের পর তিনি এমবিবিএস চিকিৎসক কোন সনদ দেখাতে পারেনি। পরে বৃহ¯পতিবার মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কবির সোহেল বলেন, ভুয়া চিকিৎসকের ক্ষেত্রে সাধারণ মানুষদের সচেতন থাকা জরুরি। এই সমস্ত ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, আটককৃত ভুয়া চিকৎসকের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৫৭   ১৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, আহত-৩
ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ