ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার এবং প্রশিক্ষণে সনদ বিতরণ

প্রচ্ছদ » খেলা » ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার এবং প্রশিক্ষণে সনদ বিতরণ
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৫-২৬) অর্থবছরের আওতায় ভোলা সরকারি স্কুল মাঠে ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) ভোলা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভোলা সরকারি স্কুল মাঠে অত্যন্ত আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোলা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত ৪০জন স্কুল ছাত্রদের নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুইমিংপুল কমপ্লেক্স এ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (অঃদাঃ) মোঃ আজাহারুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম।

মাসব্যাপী এ প্রশিক্ষণটি গত ১৩-০১-২০২৬ তারিখে শুরু হয়ে ০৫-০২-২০২৬খ্রি. তারিখ পর্যন্ত চলমান থেকে ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে সমাপ্ত হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগিদের মাঝে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়। ভবিষ্যতে এরকম প্রতিযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় তৈরী করা হবে বলে জেলা ক্রীড়া অফিসার সকল খেলোয়াড়কে আশ্বাস দেন।

এসময় বক্তারা বলেন, সুস্থ্য, সুন্দর ও মানসিকতা বিকাশে, খেলাধুলার কোন বিকল্প নাই, বর্তমান যুগে ছেলেমেয়েদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলা এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:১৭   ২২৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে আর্জেন্টিনা
ব্রাজিলের পরাজয়ে দুধ দিয়ে গোসল করে কথা রাখলেন ভোলার সেই সমর্থক
চরফ্যাশনে জাতীয় সেরা ফুটবলার সিয়ামকে সংবর্ধনা দিল আধুনিক সন্ধ্যা তাঁরা ক্লাব
শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোয় ব্রাজিল
ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল
মনপুরায় বসুন্ধরা শুভ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান দাসেরহাট ফুটবল একাদশ
আর্জেন্টিনা জেতায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক



আর্কাইভ